logo

Bangladesh Air Force Shaheen College Shamshernagar

EIIN : 135720 || School Code: 3024 || College Code: 2303 || ESTD : 2011

■ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)-২০২৫ উদযাপন। :

■ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)-২০২৫ উদযাপন :
     
আজ ৬ই সেপ্টেম্বর, শনিবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর অডিটরিয়ামে “পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)-২০২৫” উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি। অধ্যক্ষ তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তির বার্তা প্রতিষ্ঠায় রাসুলউল্লাহ (সাঃ) এর দেখানো পথে জীবন পরিচালনা করে আত্মিক মূল্যবোধ ও নৈতিকতা চর্চার আহ্বান করেন। মোঃ মাসুম বিল্লাহ (প্রভাষক- মনোবিজ্ঞান) এর সঞ্চালনায় অনুষ্ঠানে নবী মোহাম্মদ (সাঃ) জীবনী নিয়ে আরও আলোচনা করেন, অত্র কলেজের কলেজ শাখার শিক্ষক খায়রুল আলম (সহকারি অধ্যাপক- হিসাব বিজ্ঞান) ও স্কুল শাখার শিক্ষক শামছুজ্জামান (সহকারী শিক্ষক- ইসলাম ও নৈতিক শিক্ষা)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, কলেজ ও স্কুল শাখার শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।


© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.

Scroll to top