logo

Bangladesh Air Force Shaheen College Shamshernagar

EIIN : 135720 || School Code: 3024 || College Code: 2303 || ESTD : 2011

কলেজের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। :

■ বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর
     ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন-২০২৫
আজ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর “১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন-২০২৫” । এ উপলক্ষে কলেজ প্রাত সমাবেশে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিন ব্যাপী বিশেষ কর্মসূচী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি। অধ্যক্ষ তাঁর বক্তব্যে  
৩রা সেপ্টেম্বর ২০১১ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সিলেট বিভাগের ‘শ্রেষ্ঠ কলেজ’ হিসেবে স্বীকৃতি অর্জন করে, ধারাবাহিকভাবে আটবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুটে অলংকৃত করায় এবং সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা ও সৃষ্টিশীল কর্মকান্ডে জেলা, বিভাগসহ জাতীয় পর্যায় শ্রেষ্ঠত্বের অনন্য দৃষ্টান্ত রাখায় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসা করেন। তিনি বিশ্বায়নের এই প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও কর্মতৎপরতা মাধ্যমে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ জীবনে সুনাগরিক ও মহৎ ব্যক্তিত্বে পরিণত হওয়ার আহ্বান রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, কলেজ ও স্কুল শাখার শিক্ষকবৃন্দ।


© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.

Scroll to top