logo

Bangladesh Air Force Shaheen College Shamshernagar

EIIN : 135720 || School Code: 3024 || College Code: 2303 || ESTD : 2011

গণহত্যা দিবস-২০২৫ উদযাপন :

বাংলাদেশ বিমান বাহিনী কলেজ শমশেরনগরে ’গণহত্যা দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ, পিএসসি মহোদয়ের সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চাতলাপুর চা বাগান ও শরীফপুরে অবস্থান করে শমশেরনগর এলাকার সম্মুখ যুদ্ধ অংশ গ্রহণ করেন। উল্লেখ্য যে, ২৬ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশে প্রথম সম্মুখ প্রতিরোধ মৌলভীবাজার জেলার অন্তর্গত  শমশেরনগরে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মুখ যুদ্ধে তিনি সক্রিয় অংশ গ্রহণ করেন। উক্ত যুদ্ধে পাক সেনা বাহিনীর ক্যাপ্টেন গোলাম রসুল সহ অনেক পাক সেনা নিহত হয়। জাতির এই বীর সন্তান ১৯৬৭ সালে ইপিআর এ যোগদানের মাধ্যমে মাতৃভূমির সুরক্ষায় আত্মনিয়োগ করেন। তিনি তাঁর আলোচনায় বর্তমান প্রজন্মের কাছে ২৫ মার্চের কালো রাত্রির ঘটনা ও মুক্তিযুদ্ধের রণাঙ্গনের দিনগুলোর স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা।


© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.

Scroll to top