logo

Bangladesh Air Force Shaheen College Shamshernagar

EIIN : 135720 || School Code: 3024 || College Code: 2303 || ESTD : 2011

এয়ার স্কাউটের উদ্যোগে অনুষ্ঠিত স্কাউট ক্যাম্প-২০২৫। :

মৌলভীবাজার জেলা এয়ার স্কাউটের উদ্যোগে বাংলাদেশ বিমানবাহিনী শাহীন কলেজ শমশেরনগরে গত ২৬-২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এক বিশেষ স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও অ্যাডভেঞ্চারের এক অনন্য অভিজ্ঞতা অর্জন করে। 
উক্ত স্কাউট ক্যাম্প উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা এয়ার স্কাউট সম্পাদক ফ্লাইং অফিসার এসএম রাফিদ তাহমিদ। এছাড়াও ক্যাম্প লিডার, ইউনিট লিডারসহ অন্যান্য কর্মকর্তা ও স্কাউট সদস্যরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে আয়োজিত এই স্কাউট ক্যাম্পটি সবার জন্যই ছিল আনন্দদায়ক ও শিক্ষণীয় এক অভিজ্ঞতা। এমন উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
 


© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.

Scroll to top