অধ্যক্ষ মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
আজ ৫ জুলাই ২০২৫ দুপুর ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় কলেজের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোঃ নূর উল্লাহ্ পিএসসি মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অধ্যক্ষ মহোদয়ের দায়িত্বকালীন সময়ে কলেজের বিভিন্ন কর্মকাণ্ড, উন্নয়ন ও অবদান নিয়ে নির্মিত একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবাইকে স্মৃতিমুগ্ধ করে তোলে।
পরবর্তীতে কলেজে অ্যাডজুট্যান্ট, সহকারী প্রধান শিক্ষক ও উপাধ্যক্ষ মহোদয় সংবর্ধিত অতিথির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোঃ নূর উল্লাহ্ পিএসসি মহোদয় এক আবেগঘন বক্তব্য রাখেন। তিনি কলেজ জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো স্মরণ করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করেন। তাঁর হৃদয়স্পর্শী বক্তব্য উপস্থিত সকলকে গভীরভাবে আলোড়িত করে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সজীব চক্রবর্তী।
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগরের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষ মহোদয়কে জানানো হয় অন্তর থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও আগামীর পথচলার জন্য শুভকামনা।
© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.